কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের  মতবিনিময়

কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

মতবিনিময় সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

Share With