কুড়িগ্রামে হিন্দু দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণ: বাবার অভিযোগ, যা বলছে পুলিশ

কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ফেডারেশন বাজার, পান্থাপাড়া গ্রামের সহোদর বোন স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮) গত ১৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পর নিখোঁজ হন। তাদের বাবা ওই দিন রাজারহাট থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পরে দুই বোনের একজন তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে জানান, তারা দুই বোন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন।

গতকাল মঙ্গলবার তাদের বাবা স্থানীয় পুলিশকে জানান, নিখোঁজ দুই বোন নাগেশ্বরী থানার ফেরদৌস হুজুরের বাড়িতে অবস্থান করছেন। রাজারহাট থানা পুলিশ মহিলা পুলিশসহ ওই বাড়িতে যান। এরপর নারী পুলিশ সদস্যরা বাড়ি তল্লাশি করেন। কিন্তু দুই বোনকে ওই বাড়িতে পাওয়া যায়নি।

কুড়িগ্রামের পুলিশ সুপার জানিয়েছেন, এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share With