কুড়িগ্রামে ১০ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুমারকুটি গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম (২৮) প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জন্ম থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিদিনের মতো গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে আর কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জাহাঙ্গীর আলমের পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষের কাছে তাকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করা হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে— ০১৬১৩৯৯৪৬২৪ / ০১৭৮৪০১৯৭০২

সবার প্রতি অনুরোধ, মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি শেয়ার করে তাকে খুঁজে পেতে সহায়তা করুন।

Share With