কুড়িগ্রামের রাজীবপুরে মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে চর-রাজীবপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজিজুল হক (৩৮) কে হাতেনাতে আটক করে। তিনি ওই এলাকার সোনামিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে আজিজুলকে ইয়াবাসহ আটক করে থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রাজীবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।”