কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করেন। পরে কৃষি অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. মো: আব্দুল আলীম-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করে স্বাধীন বাংলাদেশকে উন্নয়নের পথ থেকে বিচ্যুত করার অপচেষ্টা করা হলেও তা সফল হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও বাঙালির অবিচল সংগ্রামের ফলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করি, তবে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Share With