কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১১ মার্চ ভোটগ্রহণ

কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম রহমান মিন্টু । এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের নাজমুল হোসেন, ফিরোজ আলম মনুসহ প্রেসক্লাবের সদস্যরা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১ ও ২ মার্চ ২০২৬, বিকাল ৪টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ৪ মার্চ ২০২৬ (বিকাল ৪টা–রাত ৭টা ৩০ মিনিট)।৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ মার্চ আপিল দাখিল এবং ৭ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ মার্চ ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে। ভোটগ্রহণ শেষে একই স্থানে ফলাফল ঘোষণা করা হবে।

মোট ১৫টি পদে নির্বাচননির্বাচনে মোট ১৫টি পদে ভোটগ্রহণ হবে। পদগুলো হলো— সভাপতি (১), সহ-সভাপতি (২), সাধারণ সম্পাদক (১), যুগ্ম সম্পাদক (১), কোষাধ্যক্ষ (১), দপ্তর সম্পাদক (১), ক্রীড়া সম্পাদক (১), সমাজকল্যাণ সম্পাদক (১), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (১), প্রচার ও প্রকাশনা সম্পাদক (১) এবং কার্যকরী সদস্য (৪)।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রার্থীদের নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংগ্রহ করা বাধ্যতামূলক।

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন কমিশনাররা।

Share With