কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন শেখ রঞ্জু, জামিল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, সারডোব এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকি রয়েছে। জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে নদী তীরবর্তী মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষা পাবে বলে আশা করছেন তারা।