কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে সিআরএ দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, ডিপুটি ম্যানেজার জাকির হোসেন এবং ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী। কর্মশালার সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন।
এসময় বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী বলেন, “কুড়িগ্রাম সদরের মধ্যে সবচেয়ে দুর্যোগপ্রবণ ইউনিয়ন হলো যাত্রাপুর। এই ইউনিয়নকে কেন্দ্র করে আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম এগিয়ে নিতে সবাই পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশা করি।”