কুড়িগ্রাম সরকারি কলেজে নৈশ প্রহরীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম সরকারি কলেজের নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজ শাখা সভাপতি রিফাত সরদার, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মুতাসিম বিল্লাহ তাজসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় কলেজ শাখা সভাপতি রিফাত সরদার বলেন, সমাজে যাদের সক্ষমতা আছে তাদের প্রত্যেকের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা উচিত। এতে করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের একদিকে যেমন উপকৃত হবে তেমনি করে একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন, যাতে সমাজের অবহেলিত মানুষ শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়।অনুষ্ঠান শেষে নৈশ প্রহরীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share With