কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ড. আতিক মুজাহিদের নাম চূড়ান্ত হওয়ায় তাকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীতা প্রত্যাহারের কাগজ জমাদেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভেকেট ইয়াছিন আলী সরকারসহ দলটির নেতাকর্মীরা ।
দলীয় সূত্রে জানা গেছে, জোটগত সিদ্ধান্তের আলোকে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কুড়িগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামী আর কোনো প্রার্থী দিচ্ছে না।
জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট এক নেতা জানান, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।