কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির আয়োজনে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনে শিশু, চর্ম ও যৌনরোগ এবং গাইনী (স্ত্রীরোগ) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পেইনে সর্বমোট ২১০ জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।