কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনের অপরাধে ৩ জনকে দোষী সাব্যস্ত করে উক্ত আইনের ৩৬(৫) ধারায় শাস্তি প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১। মোঃ আব্দুল মালেক (৪১), পিতা মৃত আব্দুল শেখ, মাতা সাবিরন, গ্রাম খরখরিয়া, চিলমারী।
২। মোঃ শাহ আলম (৪২), পিতা মোঃ আবুল কাশেম, মাতা মোছাঃ সাহের বানু, গ্রাম নালার পাড়, চিলমারী।
৩। মোঃ দুদু জোরদার (৫৫), পিতা মৃত ধনীয়া জোরদার, মাতা লাইলী বেগম, গ্রাম করাই বরিশাল, চিলমারী।
আদালত রায়ে উল্লেখ করেন, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।