জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সামাজিক ও আঞ্চলিক সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’-এর আগামী এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিপন বল্লী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাকিব হোসেন।
কমিটির অনুমোদনপত্রে যৌথভাবে স্বাক্ষর করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিদায়ী কমিটির সভাপতি শাফিউজ্জামান শাহিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাওসার।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিম হাসান, ইয়াসিনুর আরাফাত বিশাল, শিমুল আক্তার, শাহরিন সুলতানা শিমু, আব্দুর রহমান, আরফিনা আখি, মোঃ নাজমুল ইসলাম লিমনসহ মোট ১৮ জন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহরিয়ার হোসেন শিপন, শামীম আফজাল, আতিক হাসান, জিয়াউল হাসান জিম, মোঃ পলাশ আহমেদ, মোঃ মতিউল ইসলাম এবং অনিক।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মেসবাহ উল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে জান্নাতুন নাঈম দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মোছাঃ নিলুফার ইয়াসমিন নিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মুয়ায বিন জিহাদ এবং ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে সিহাব সাদমান তানিম ও সহ-সম্পাদক হিসেবে হুসনা আক্তার রিমু মনোনীত হয়েছেন। এছাড়া শিক্ষা সম্পাদক হিসেবে রেদওয়ান হোসেন, ক্রীড়া সম্পাদক হিসেবে নওরজ ইকবাল সৌখিন এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে জানান, কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের কল্যাণ সাধন করাই এই সংগঠনের মূল লক্ষ্য। ক্যাম্পাস প্রাঙ্গণে জেলার সকলের মেলবন্ধন দৃঢ় করার পাশাপাশি একটি আদর্শ ও সুসংগঠিত ছাত্রকল্যাণ সমিতি গঠনে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।