জুলাই গণহত্যার ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে কুড়িগ্রামে ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার (২৫ জুলাই) সকালে শহরের একটি স্কুলে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শতাধিক স্কুল শিক্ষার্থী ইতিহাসের এক নির্মম অধ্যায় সম্পর্কে জানতে পারে। ২০২৪ সালের জুলাইয়ের ভয়াবহতা ও পটভূমি তুলে ধরা হয় প্রদর্শিত ডকুমেন্টারিতে।
আয়োজকরা জানান, “নতুন প্রজন্মকে জুলাইয়ের সঠিক ইতিহাস জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রদর্শনীর মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ জাতীয় ট্র্যাজেডি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।”
ডকুমেন্টারি প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মাঝে ছোট পরিসরে মুক্ত আলোচনা ও অনুভূতি প্রকাশের সুযোগ রাখা হয়। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ জানান, “এই আয়োজন একটি চলমান উদ্যোগের অংশ। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এমন অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।