কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়া, নির্যাতন ও হ ত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে গত ১০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ।
এর আগে গত ২ সেপ্টেম্বর সাংবাদিক নির্যাতন মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হন তিনি। কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হন।
প্রায় দশ দিন কারাবন্দি থাকার পর আদালত তার জামিন মঞ্জুর করে।
এই মামলা নিয়ে জেলা ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। জামিনে মুক্তির পরেও মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।