কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ বলেছেন, “আমি দুর্নীতিকে প্রশ্রয় দিই না। আমার অধীনস্ত কেউ দুর্নীতিতে জড়ালে দায়ভার তাকে নিতে হবে।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ স্থানীয় সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ বক্তব্য দেন।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, “জেলার উন্নয়ন ও সম্ভাবনা বাস্তবায়নে আমি সবার সহযোগিতা চাই। তবে সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে একসাথে কাজ করবো।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।