দৃষ্টি প্রতিবন্ধী এমরানের পাশে রাজারহাট উপজেলা প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থী মো. এমরান হোসেনের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) বিকেলে তার শিক্ষাজীবন ও বসবাসে সহায়তা করতে আর্থিক অনুদানের চেক ও গৃহনির্মাণ উপকরণ প্রদান করা হয়।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান নিজ হাতে এমরানকে এককালীন আর্থিক অনুদানের চেক এবং দুই বান্ডিল ঢেউটিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

মো. এমরান হোসেন রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা। চরম আর্থিক অসচ্ছলতা ও দৃষ্টিশক্তিহীনতার চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি উচ্চশিক্ষার পথে এগিয়ে চলেছেন। উপজেলা প্রশাসনের এই সহায়তা তার শিক্ষা ও ভবিষ্যতের পথচলায় নতুন আশার সঞ্চার করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রশাসন সবসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে। এমরানের মতো মেধাবী শিক্ষার্থীদের আমরা উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করতে চাই।

Share With