“মানবজাতির কল্যাণে এগিয়ে আসি সেবাদানে” — এই স্লোগানকে সামনে রেখে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মোস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোঃ সাইদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সম্মেলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান ও নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রাসেদ আহমেদ। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন,
“নাগেশ্বরী ব্লাড ব্যাংক আজ ৫ম বছরে পদার্পণ করছে। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সংগঠিতভাবে কাজ করলে দীর্ঘমেয়াদে মানবকল্যাণে অবদান রাখা সম্ভব।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে স্বেচ্ছাসেবীরা একে অপরের সাথে মতবিনিময় করেন এবং আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।