কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জলিল। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বোন জামাই লিয়াকত হোসেন জানান, সেচ পাম্প চালু করার সময়ই এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাশ বলেন, “ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ নিতে বলেছি।”