কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নাগেশ্বরীতে ২৪ জুলাইয়ের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ও অবদান তুলে ধরেন। একই সঙ্গে ঐতিহ্যগতভাবে নাগেশ্বরীকে ‘দ্বিতীয় চরমোনাই’ বলা হয় কেন, সে বিষয়েও আলোচনা করেন তারা। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য আন্তরিকতার সঙ্গে শোনেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।