কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবেন।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার পাশাপাশি একটি দক্ষ ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে VWB কর্মসূচির আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।