পরাজয়ের পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সোহেল হোসনাইন কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ পরাজয়ের পর ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি কুড়িগ্রাম, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার জনগণকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচনে তার প্রতি যে অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও দোয়া করেছেন, তার জন্য তিনি চির কৃতজ্ঞ ও ঋণী।

তিনি বলেন, “সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ। হার-জিত নির্বাচনেরই অংশ। আমার পরাজয়ে আপনারা দুঃখ পেয়েছেন, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রাণপ্রিয় দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাবে—এ জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।”

সোহেল হোসনাইন কায়কোবাদ তার ও তার পরিবারের জন্য সবার দোয়া কামনা করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে অবহেলিত কুড়িগ্রামের উন্নয়নে কাজ করে যাবেন।

এ সময় তিনি সমর্থকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। কোনো উস্কানি বা ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকারও অনুরোধ করেন।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য ধৈর্য কামনা করেন।

Share With