ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ হোসেন ওই এলাকার আমিনুল ইসলামের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলার ফাঁকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share With