ভাইরাল তাজুর সঙ্গে দেখা করতে কুড়িগ্রামে আসতে চান ব্লু ফেয়ারি লায়লা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তরুণ তাজুকে ঘিরে আগ্রহ বাড়ছে বিভিন্ন মহলে। এবার তার সঙ্গে সরাসরি দেখা করতে কুড়িগ্রামে আসার আগ্রহ প্রকাশ করেছেন ‘ব্লু ফেয়ারি’ খ্যাত লায়লা।

সম্প্রতি “সাহসী কণ্ঠ” নামের একটি পত্রিকায় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ ইচ্ছার কথা জানান। লায়লা বলেন, “আমি তার কাছে দাওয়াত নেবো। ইনশাআল্লাহ আমি তার এলাকায় যাবো। সেখানে গিয়ে দেখতে চাই, তিনি আসলে কেমন পরিবেশে আছেন, কতটা কষ্টে আছেন এবং তার এলাকা কতটা সামাজিক উন্নয়নের বাইরে রয়েছে।”

তিনি আরও বলেন, তাজু তার ভিডিওর মাধ্যমে নিজের এলাকার বাস্তব চিত্র তুলে ধরেছেন, যা প্রশংসার দাবি রাখে। “তার এই উদ্যোগের জন্য আমি তাকে সাধুবাদ জানাই। ঢাকা শহরসহ অন্যান্য এলাকার মানুষের তার কাছ থেকে শেখা উচিত—কীভাবে নেতিবাচকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচকভাবে জীবনকে উপস্থাপন করা যায়।”

উল্লেখ্য, ভাইরাল তাজুর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অবস্থিত।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *