আজ (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পাঠক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবসটি যথাযথভাবে পালনের জন্য ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী র্যালি ও পাঠক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

র্যালি শেষে ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির নিজস্ব ভবনে আলোচনা সভা ও পাঠক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পাঠক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ভিতরবন্দ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক রূপম দেব, লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা লুবাবা বিনতুস লিপা এবং শিক্ষক মিলন চন্দ্র রায়।
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আমিনুল হক খন্দকার বলেন, “বই পড়ে মানুষ জ্ঞান অর্জনের পাশাপাশি এই বিশ্বকে জানতে পারে।”
প্রধান অতিথি মাহমুদুল হাসান জানান, “বই একমাত্র মানুষকে আনন্দ দিতে পারে।”