ভুরুঙ্গামারীতে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২২ ব্যাটালিয়নের একটি বিজিবি দল অভিযান চালিয়ে একটি মসজিদের সামনের পাকা রাস্তায় লাল স্কচটেপে মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর ছিল যে ভারতের সীমান্ত পেরিয়ে গাঁজার চালানটি ভুরুঙ্গামারী থেকে নাইট কোচে ঢাকায় নেওয়া হবে। উদ্ধারকৃত মাদক জিডির মাধ্যমে বৈধভাবে সনদ করা হয়েছে। মালিকানা শনাক্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের এক কিলোমিটারের মধ্যে থাকায় মাদকগুলো বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে, যারা থানায় এসে জব্দ তালিকা তৈরি করবেন।

Share With