ভূরুঙ্গামারীতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মরহুম মো. নুরুল ইসলাম কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের বড় ভাই ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের জন্য এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

মরহুমের নামাজে জানাজা আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার উচ্চ বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত হয়েছে। মোঃ নুরুল ইসলামের মৃত্যুতে শিক্ষক ,শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share With