ভূরুঙ্গামারীতে ছাত্র অধিকার পরিষদের ৪১ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ফরহাদুল ইসলাম ফাহাদকে সভাপতি এবং মামুন অর রশীদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে মোট ৪১ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন কমিটিতে আল আমীন সিনিয়র সহ-সভাপতি, ছায়েম আহম্মেদ সহ-সভাপতি, শামীম আহম্মেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিয়ন পারভেজ ও জাহাঙ্গীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিহাব নওশীন খান।

এছাড়াও বিভিন্ন পদে আরও ৩৩ জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

Share With