যুব বিশ্বকাপজয়ী কুড়িগ্রামের শাহীনকে হারাতে চান না ড. আতিক মুজাহিদ

যুব বিশ্বকাপজয়ী কুড়িগ্রামের ক্রিকেটার শাহীন আলমকে নিয়ে তৃণমূল ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে এসেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম-এর চেয়ারম্যান ড. আতিক মুজাহিদের।

তিনি বলেন,

“কুড়িগ্রামের গর্ব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন আলমের মতো প্রতিভা হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। আজ তার সাথে অনেক আলোচনা হয়েছে। আশা করি আমরা সবাই মিলে তার জন্য কিছু করতে পারবো।”

শাহীন আলম, যিনি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের সন্তান, ২০১৯ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন। বর্তমানে ইনজুরি ও অর্থকষ্টে ভুগছেন তিনি, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ড. আতিক মুজাহিদ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন,

“ইন শা আল্লাহ, একদিন শাহীন জাতীয় দলে খেলবে এবং আমাদের কুড়িগ্রামের নাম আরও উজ্জ্বল করবে।”

তিনি সবাইকে আহ্বান জানান, শাহীনের জন্য সম্মিলিতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে।

Share With