আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৫ কুড়িগ্রাম-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি কচাকাটার চর নারায়নপুরে দুই দিনের সফরে বের হয়েছেন।
সফরের অংশ হিসেবে তিনি ওই এলাকায় রাত্রী যাপন করে যোগাযোগ-বিচ্ছিন্ন এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা, চাহিদা ও প্রত্যাশা সরেজমিনে জানবেন এবং তাদের মতামত শুনবেন।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, কচাকাটা থানার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক কে.এম.এম. আবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার প্রচার সম্পাদক এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার আইন সম্পাদক ইব্রাহিম মিয়া, জাতীয় শিক্ষক ফোরাম নাগেশ্বরী উপজেলা সভাপতি আব্দুল মান্নান বিএসসি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার কলেজ সম্পাদক সাব্বির রহমান প্রমুখ।
দলীয় সূত্র জানায়, প্রার্থী হারিসুল বারী রনির এই সফরের মাধ্যমে চরাঞ্চলের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।