কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৩ আগস্ট) নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রৌমারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, জনসেবা এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সামাজিক-ধর্মীয় সংগঠনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জনস্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আখতার হোসেন নবনিযুক্ত ইউএনওর হাতে সংগঠনের প্রকাশনা ও শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ডায়েরি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের রৌমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আজিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ সোলায়মান সেলিম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল আমিন, ছাত্রনেতা মোঃ ফিরোজ আহমেদসহ উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং জনকল্যাণে প্রশাসন ও সামাজিক-ধর্মীয় সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।