শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় লাঠি হাতে আন্দোলনে কুড়িগ্রামের শিশু শিক্ষার্থীরা

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির প্রতিবাদে আন্দোলনে নেমেছে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) ব্রহ্মপুত্র নদের অববাহিকার খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ পায় শিক্ষার্থীরা। পরে লাঠি হাতে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় কোমলমতি শিশুরা। এসময় বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মারতেও দেখা যায় শিক্ষার্থীদের।

তাদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। স্থানীয়দের দাবি, পাঁচজন শিক্ষক থাকলেও কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ইসরাত জাহানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share With