সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা রতন গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহম্মেদ আলী পোদ্দার রতন ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলায় রতনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *