সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ: ম্যানেজার সামিদ কাশেমকে ঘিরে কুড়িগ্রামে উচ্ছ্বাস

মালদ্বীপে অনুষ্ঠিত অনুর্দ্ধ ২০ সাফ চাম্পিয়নশিপ ফুটবল খেলায় বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজারের দ্বায়িত্ব পালন করেন সামিদ কাশেম। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাশেম পরিবারের কৃতি সন্তান। ক্রীড়া অনুরাগী সামিদ কাশেম ইংল্যান্ডে পড়াশুনা শেষে বাংলাদেশে কাশেম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রীজ এর পরিচালক হিসেবে ব্যবসা দেখাশুনার পাশাপাশি বাংলাদেশ ফুটবল দলে অনুর্দ্ধ ২০ দলে ম্যানেজারের দ্বায়িত্ব পালন করে প্রশংসায় নিজে যেমন ভাসছেন তেমনি তার নিজ এলাকা কুড়িগ্রামে আনন্দে ভাসছে ফুটবল প্রেমিরা। অনেকে মন্তব্য করেন এই তরুন ইংরেজি জানা দক্ষ ফুটবল প্রেমীর উদ্দীপনা এবং অর্জিত সাফল্য আগামীদিনে বাংলাদেশকে এগিয়ে নেবে।

ফাইনালে বাংলাদেশ ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করায় সামিদ কাশেম এর পিতা বিএনপি চেয়ারপার্সন এর ফরেন এ্যাফেয়ার্স কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য তাসভীর উল ইসলাম সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি তার ছেলের জন্য দোয়া কামনা করেন।

Share With