সামাজিক মাধ্যমে সন্ধান মিলেও আবার নিখোঁজ বাকপ্রতিবন্ধী নারী ও দুই শিশু

দিনাজপুরের বাসিন্দা এক বাকপ্রতিবন্ধী নারী ও তার সঙ্গে থাকা দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ছড়িয়ে পড়ার পর তাদের অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা নিশ্চিত হলেও পরবর্তীতে আবারও নিখোঁজ হয়ে পড়েন তারা।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাঘপুর এলাকা থেকে নিখোঁজ হন রশিদা নামের ওই নারী ও তার সঙ্গে থাকা দুই শিশু—রাব্বী ও রিয়া মনি। নিখোঁজের পর তাদের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে সোমবার (০৪ মে) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ এলাকায় তাদের দেখা যায়। এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন এবং যোগাযোগের চেষ্টা করেন।

তবে মঙ্গলবার (০৫ মে) থেকে আবারও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। একাধিক ব্যক্তি ও বিভিন্ন ফেসবুক পেজ থেকে পোস্ট শেয়ার করা হলেও এখনো পর্যন্ত তাদের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়নি।

নিখোঁজদের দ্রুত সন্ধান পেতে স্থানীয় প্রশাসনসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পরিবার। সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে—
 

০১৭৯২৯১৩৪৮৭, ০১৭২৩‌০৬১৭৭৪, ০১৭১৭৬৫০১৬৬, ০১৭২২৫৬২৭২৭, ০১৭৩৮১৭০৭৪১।

পরিবারের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Share With