জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ সালছাবিল রাহাত এবং সদস্য সচিব করা হয়েছে মনিরুজ্জামান মনিরকে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইফুর রহমান তাজ; যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, শাহরিয়ার কবীর শিমুল ও মোহাম্মদ আলী; সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু সাদিক সিনহা ও আবু মুসা; মুখ্য সংগঠক রকি শেখ; সংগঠক সুলতান মাহমুদ শাওন ও রেদওয়ানুজ্জামান মুগ্ধ।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবু মুসা, রেহান ইসলাম, আঃ রউফ সাফওয়ান, মিনহাজুল ইসলাম, সাবুর ইসলাম, জাহিদ ইসলাম, নাহিদ ইসলাম ও রাকিব ইসলাম।
বুধবার (২৫ মার্চ) জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই কমিটি আগামী তিন মাস সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।