কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নুনখাওয়া ও নারায়ণপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
তিনি বিভিন্ন স্পটে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং ভোটের জন্য দোয়া ও সমর্থনের আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখার প্রচার সম্পাদক এমদাদুল হক; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখার সহ-সভাপতি যুবনেতা রিয়াজুল ইসলাম রুহি; এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ বেলাল হোসেন।
পরে নুনখাওয়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব হারিসুল বারী রনি, যিনি আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রতীকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Alhamdulillah