নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সূর্যাস্তের পূর্বেই সকল ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী গেট, বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫ কুড়িগ্রাম-১ আসনের মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে এসব প্রচারসামগ্রী সযত্নে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
পোস্টে হারিসুল বারী রনি লেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলার তৌফিক দান করুন—আমিন।
তিনি আরও বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আচরণবিধি-সম্মত রাখতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।