রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের চৌকস টিম ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।

আজ সকাল আনুমানিক ৮:২০ টার সময় রাজিবপুর থানার ০১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করেন রাজিবপুর থানার একটি বিশেষ দল। অভিযানে রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক কারবারি মোঃ রন্জু ইসলাম (২৩) এবং চরশৌলমারী এলাকার মাদক কারবারি মোঃ জাহিদ হাসান (২০) কে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সকল ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।

মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের এই ধরনের অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share With