কুড়িগ্রামে সাতদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে সাতদিনব্যাপী জেলা বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় আউটার স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, রংপুর) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা মো. সাদিকুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

মেলায় মোট ২৮টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

Share With