কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসকের যোগদান

কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজু সিফাত মেহনাজ গতকাল পহেলা সেপ্টেম্বর সোমবার সকালে যোগদান করেছেন। তাঁর যোগদান উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকতা- কর্মচারী ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন। এর আগে তিনি মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ আগস্ট/ ২০২৫ইং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বদলী সংক্রান্ত প্রজ্ঞাপনে ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হলে জনাব মিজু সিফাত মেহনাজকে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল তিনি যোগদান করেছেন।

Share With