ভূরুঙ্গামারী জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে শীর্ষে

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করেছে ভূরুঙ্গামারী উপজেলা। এই অর্জনকে প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল হিসেবে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।

ইউএনও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, পুলিশ প্রশাসন ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ভূরুঙ্গামারীর অবস্থান আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, “জন্ম নিবন্ধন একজন নবজাতকের মৌলিক নাগরিক অধিকার। ভূরুঙ্গামারীতে প্রতিটি নবজাতকের নিবন্ধন কার্যক্রম দ্রুত ও হয়রানিমুক্তভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।”

এছাড়া তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে আরও জানান, প্রতিটি নবজাতকের জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করাই ভূরুঙ্গামারী প্রশাসনের অঙ্গীকার।

Share With