কুড়িগ্রামের উলিপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচিত হয়েছে। বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধরনী বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুল আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও আদর্শগত কারণে তিনি অবশেষে জামায়াতের পতাকাতলে আসেন। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার যোগদান জামায়াতে ইসলামীকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম ফুল বলেন, “বর্তমান বিএনপি আর আগের মতো নেই। দলটির মধ্যে চাঁদাবাজি, অনৈতিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ কারণে আমি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, স্বচ্ছতা, ত্যাগ ও দীন প্রতিষ্ঠার জন্য কাজ করার সুযোগ রয়েছে। জনগণের সেবা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই দলে এসেছি।”
নতুন যাত্রা উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে স্থানীয় জামায়াত নেতারা বলেন, “আমিনুল ইসলাম ফুলের মতো জনপ্রিয় ও অভিজ্ঞ নেতার যোগদান দীন প্রচার ও ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, আমিনুল ইসলাম ফুল উলিপুরের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি ধরনী বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন এবং বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
আমার করা নিউজ কপি করেছেন