দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ বুধবার (১ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা সারাদেশেই প্রভাব বিস্তার করতে পারে।এ পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলা বর্তমানে সক্রিয় বৃষ্টিপাতের আওতায় রয়েছে।
সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। দুপুরের মধ্যে অবশিষ্ট এলাকাতেও বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন থেমে-থেমে একাধিক দফায় ভারি বৃষ্টির আশঙ্কা করা হয়েছে কুড়িগ্রামে।
বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা আকাশের নিচে অবস্থান না করা, নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বন এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।