নাগেশ্বরীতে পূজামণ্ডপে ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশের নাম আল-আমিন (৪০)। তিনি কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে ডিউটির সময় আল-আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত পুলিশ সদস্য আল-আমিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চৌধুরানী এলাকার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এক স্ত্রী ও দুই কন্যাসন্তানের জনক।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় তার এই মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share With