বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য — উলিপুরে তাসভীর উল ইসলাম

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। এখানে সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ও ন্যায়বিচার ভোগ করবে। সাম্য ও ন্যায়ের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”

সোমবার সন্ধ্যায় উলিপুর উপজেলার দুর্গাপুর ও পান্ডুল ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় আগত সনাতনী ধর্মাবলম্বীরা ফুল ছিটিয়ে তাসভীর উল ইসলামকে বরণ করে নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করাই বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ মেলেটারী, এস.এম. এরশাদুল হাবিব নয়নসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share With