বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনার এলাকায় ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় উলিপুর পৌরসভার শহীদ মিনার চত্বরে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের দলীয় মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, বিএনপি নেতা আব্দুর রশিদ, নয়ন মিয়া, বাদল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তাসভীর উল ইসলাম বলেন,আজ পৌরসভায় ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করা হলো। আগামীতে উপজেলার ১৩টি ইউনিয়নেই ফ্রি ইন্টারনেট জোন স্থাপন করা হবে।
উদ্যোগটি পেয়ে উলিপুরের নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ বিরাজ করছে বলে জানা গেছে।