রাজারহাটে ভোটকেন্দ্রের ভেতরে–বাইরে বসানো হলো ৩৭৮টি সিসি ক্যামেরা

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে এবং বাহিরে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, রাজারহাট উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬৩টি, ভোটকক্ষ ৩৩৭টি, মোট ভোটার এক লাখ ৭২ হাজার ৬৯১ জন। উপজেলার সব ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সিসি ক্যামেরাগুলো উপজেলা হেডকোয়ার্টারসহ বিভিন্ন জায়গা থেকে তাত্ক্ষণিক মনিটর করা যাবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Share With