পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, সহমর্মিতা ও মানবকল্যাণে রোজার শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।