কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরায় এলাকার প্রভাবশালী শাহজামাল ও লুৎফর রহমান নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে বসতবাড়ির জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, রাজারহাট থানার সাবেক ছাত্রলীগ সভাপতি ৫ আগস্ট পরবর্তি হত্যা মামলার আসামি পলাতক রিয়াজুল ইসলাম গত ২০২৪ সালের মে মাসে তারিখে দলবল নিয়ে জোরপূর্বক ওই এলাকার টুটুল সরকার ও জাফরুল ইসলামের বসতবাড়ির একাংশ দখল করে।
এ ঘটনায় পরবর্তীতে মামলা করেন তারা। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও দখল হওয়া জায়গা ফেরত না পেয়ে হতাশ অভিযোগকারীরা। এখনো অভিযুক্তরা পালিয়ে থেকে মোবাইলেই হুমকি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাদী আনোয়ার হোসেন বলেন, আমার নামীয় ২১ শতাংশ জমি বুঝিয়ে না দিয়ে রেলের খাস জমি সহ পরিমাপ করে দেয়। বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জজকোর্টে দুটি মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং-১৫/২৫ ও ৮১/২৫।